পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
পাথরঘাটায় সাত ফুট লম্বা একটি কুমিরের চামড়াসহ রিপন গোলদার নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। রবিবার রাত ১০টার দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। রিপন গোলদার একই এলাকার মো. নাজেম গোলদারের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের জেল দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা। কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কমান্ডার ফাহিম শাহরিয়ার জানান, কুমিরের চামড়াসহ আটক ব্যক্তিকে সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে।
