ক্যাপশন নিউজ

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২১:৪৫

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুই দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলনের সমাপনী অধিবেশন রবিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি প্রধান অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য প্রদান করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলাসহ অন্যরা এতে অংশ নেন

০০০

ইভ্যালির পৃষ্ঠপোষকতায় নির্মিত র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটির প্রযোজনায় নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। সম্প্রতি র্যাব সদর দপ্তরে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন র্যাবের  মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কাছে পৃষ্ঠপোষকতার চেকটি হস্তান্তর করেন

০০০

এবি ব্যাংক গতকাল ‘এবি নিশ্চিন্ত’ নামে নতুন প্রোডাক্ট উদ্বোধন করেছে। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হুসাইন, ডিএমডি আব্দুর রহমান, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধানসহ অন্যরা উপস্থিত ছিলেন

০০০

ঢাকায় রোটারি ক্লাব অব ঢাকা রয়্যালের এক অনুষ্ঠানে রোটারি গভর্নর এম রুবায়েত হোসেন বলেছেন, করোনা সংকটের সময় আর্তমানবতার সেবায় রোটারির কল্যাণ-মূলক কার্যক্রম আরো জোরদার হয়েছে এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে। রোটারি গভর্নর (নির্বাচিত) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীসহ প্রাক্তন গভর্নরবৃন্দ এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে রোটারি নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন