রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২১:৫৯

আব্দুল জলিল

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী বাজারের বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল (৭০) রবিবার ভোরে গদখালীস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি স্ত্রী, পাঁচ কন্যা, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বিকালে আল একরা এতিমখানা ময়দানে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মেঠোপাড়া পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে চৌগাছা-ঝিকরগাছা এলাকার জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন গভীর শোকপ্রকাশ করেছেন।