ওসমানীনগর সংবাদদাতা
কৈশোরকে অবহেলা নয়, জীবন গড়ার এই তো সময়’—এই প্রতিপাদ্যে সিলেটের ওসমানীনগরে স্কুল পর্যায়ে প্রথম বারের মতো চালু হলো কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা ও পুষ্টি কর্ণার। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির তত্ত্বাবধানে আরডিআরএস বাংলাদেশ সূচনা কর্মসূচি ও এসওএস শিশুপল্লির সহযোগিতায় শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার সচেতনতা নিশ্চিতে উপজেলার মঙ্গলচণ্ডী উচ্চবিদ্যালয়ে পুষ্টি কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ইউএনও মোছা. তাহমিনা আক্তার।
কর্ণারের টেকনিক্যাল সহযোগিতায় ছিলেন সূচনা প্রকল্পের নিউট্রিশন অফিসার সাদিয়া আক্তার। উদ্বোধন শেষে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে পুষ্টি উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার লক্ষ্যে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলচণ্ডী উচ্চবিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নেয়ামত শরিফ, এসওএস শিশুপল্লির সহকারী পরিচালক মো. মাজহারুল ইসলাম খান, প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, সাধারণ সম্পাদক শিপন আহমদ, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, সূচনা কর্মসূচির প্রকল্প সমন্বয়কারী ফরাজদূক ভুঁইয়া প্রমুখ।
