বীর মুক্তিযোদ্ধা, সরকারের সাবেক সচিব মো. আসাদ-উজ-জামান ভূইয়া (লাকী) আর নেই। তিনি গতকাল সোমবার সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি ছিলেন বিসিএস প্রথম ব্যাচের মেধাবী অফিসার। ছাত্রজীবনে তিনি ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ষাটের দশকে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। তিনি স্ত্রী, প্রতিষ্ঠিত দুই ছেলে, পুত্রবধূ, নাতিসহ অনেক আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। যুক্তরাজ্য প্রবাসী ডা. আক্তার-উজ-জামান ভূইয়া, সাবেক রোটারি গভর্নর ও শিল্পপতি আমিনুজ্জামান ভূইয়া, হলি ফ্যামিলির সাবেক প্রিন্সিপাল ও বিপিএমপিএ সভাপতি ডা. মনিরুজ্জামান ভূইয়া ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. বদি উজ জামান ভূইয়া তার ভাই। গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
