প্রাণে বাঁচলেন মালিক

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২২:০৩

গত পরশু পাকিস্তান সুপার লিগের (পিএসএলে) প্লেয়ার্স ড্রাফট শেষে হোটেলে ফিরছিলেন শোয়েব মালিক। যাত্রাপথে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। যদিও দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান তিনি, শরীরে তেমন ক্ষতি হয় নাই। তবে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায় তার ব্যক্তিগত গাড়িটি। দুর্ঘটনা নিয়ে মালিক বলেন, ‘আমি পুরোপুরি সুস্থ আছি। এটা শুধু এক দুর্ঘটনা ছিল এবং সৃষ্টিকর্তা সহায় ছিল আমার ওপর। যারা খোঁজ নিয়েছেন তাদের ধন্যবাদ। সবধরনের ভালোবাসা ও সমর্থনের জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ।’ পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির মতে, ওয়াহাব রিয়াজের গাড়িকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। ঘন কুয়াশার কারণে সামনে থাকা ট্রাকের গাড়িটি নজরে পড়েনি তার। তাই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।