স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মহিলা পরিষদের গভীর উদ্বেগ

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২২:০৮

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর কলাবাগান এলাকায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনের নেতৃবৃন্দ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। গতকাল এক লিখিত বিবৃতিতে তারা এ দাবি জানান।

 নেতৃবৃন্দ বলেছেন, গত সাত জানুয়ারি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, ফলোআপ সংবাদ এবং ঘটনার শিকার স্কুলছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় যে, রাজধানীর কলাবাগানে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার শিকার স্কুলছাত্রী ধানমন্ডির মাস্টার মাইন্ড স্কুলের ‘ও লেভেল শিক্ষার্থী ছিল। এ ঘটনায় স্কুলছাত্রীর পরিবার থানায় মামলা করে। ঘটনার শিকার স্কুলছাত্রীর পরিবার ঘটনার সঙ্গে সম্পৃক্তদের বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের অনুরোধ জানিয়েছেন।