সিরাজদিখানে অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২২:০৯

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ এক জন নিহত হয়েছে। রবিবার রাতে উপজেলার ঢাকা-নবাবগঞ্জ সড়কের খারশুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশাচালক এমদাদুল হক (২৫) শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার চরমনপুরা গ্রামের আলী আহমদের পুত্র ।

সিরাজদিখান থানার শেখনগর তদন্তকেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঢাকাগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সংঘর্ষ হলে অটোরিকশাচালক গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে নবাবগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।