জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আজ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ১০ দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করেছে। আজ বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালরে ভাইস চ্যান্সেলর ড. মো. আকতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া অনুষ্ঠানে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান উপস্থিত থাকবেন।
কার্যক্রমের অংশ হিসেবে কোভিড-১৯ সংক্রমণ রোধে শহিদ ক্যাডেট সার্জেন্ট রুমী ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও তত্সংলগ্ন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে রক্তদান কর্মসূচি, শোভাযাত্রা, মূকাভিনয় এবং পথশিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।—প্রেস বিজ্ঞপ্তি
