ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশের মাদক-বিরোধী অভিযানে গত দুইদিনে ২৫ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনিশাহ মাজারের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত ২৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। নবীনগর থানার ওসি রনোজিত রায় জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
