ষষ্ঠ শ্রেণি
সৈয়দ মাহবুব হাসান আমিরী
আইসিটি শিক্ষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
গতকালের পর
ইলেক্ট্রনিক্স:ইলেক্ট্রনিক্স ইলেক্ট্রনিক এর বহুবচন। ইলেক্ট্রিক মানে বিদ্যুত। ইলেক্ট্রিকাল মানে যে লাইনে ইলেক্ট্রিক সরবরাহ হয়। তড়িত্ প্রকৌশলের একটি শাখা যেখানে ভ্যাকিউম টিউব, গ্যাস অথবা অর্ধপরিবাহী তড়িত্ প্রকৌশলের একটি শাখা যেখানে ভ্যাকিউম টিউব, গ্যাস অথবা অর্ধপরিবাহী (semi-conductor) যন্ত্রাংশের মধ্য দিয়ে ইলেক্ট্রনের প্রবাহ, সীমাবদ্ধতা, ব্যবহারিক আচরণ ও প্রক্রিয়া আলোচিত হয়। ১৯০৪ সালে জন অ্যামব্রোস ফ্লেমিং দুইটি তড়িত্ ধারক (electrodes) বদ্ধ কাচের এক প্রকার নল (vacuum tube) উদ্ভাবন করেন ও তার মধ্য দিয়ে একমুখী তড়িত্ পাঠাতে সক্ষম হন। তাই সেই সময় থেকে ইলেকট্রনিকসের শুরু হয়েছে বলা যায়।
ডিজিটাল যুগ: কম্পিউটার আবিষ্কারের পরেই ডিজিটাল বিষয়টি ইলেক্ট্রনিক্স ডিভাইসে ব্যবহূত হচ্ছে। বর্তমান যুগে প্রায় সমস্ত ইলেক্ট্রনিক্স ডিভাইসগুলোতেই ডিজিটাল সিস্টেম ব্যবহার করা হচ্ছে। ইলেক্ট্রনিক্স ডিভাইসে ডিজিটাল সিস্টেম কীভাবে ব্যবহূত হয়, আগে ইলেক্ট্রনিক্স ডিভাইসগুলোতে এনালগ পদ্ধতি ব্যবহার করা হতো। এনালগ পদ্ধতিতে তরঙ্গ বা সিগন্যালকে ভেরিয়েবল ডিভাইস দ্বারা কমানো বাড়ানো হতো। বর্তমান যুগে সকল ইলেক্ট্রনিক্স ডিভাইসে তরঙ্গ বা সিগন্যালকে (শব্দ, ব্রাইট, কালার ইত্যাদি) গণনার মাধ্যমে বাড়ানো কমানো হয়। এটাই ডিজিটাল। যে যুগে এটা করা হয় বা হচ্ছে সেটাই ডিজটাল যুগ।
ডিজিটাল বাংলাদেশ:বাংলাদেশের উন্নয়নে যুগান্তকারী এক দর্শন ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিপাদ্য। সমৃদ্ধ ও উন্নত সোনার বাংলা গড়তে নতুন অভিধা হিসাবে ডিজিটাল বাংলাদেশ প্রতিপাদ্য বাস্তবায়িত হচ্ছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলাতে বাংলাদেশকে আরো বেশি উন্নত, আরো বেশি গতিশীল এবং আরো বেশি সংবেদনশীল করাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের মূল লক্ষ্য।
পরের অংশ আগামী শনিবার
