আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুর-শাশুড়ি গ্রেফতার

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২২:১১

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

স্ত্রী’র দায়ের করা মামলায় আগৈলঝাড়ায়  যৌতুকলোভী স্বামী ও শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন জানান, পুত্রবধূকে যৌতুকের জন্য চাপ প্রয়োগ ও নির্যাতনের কারণে তার দায়ের করা মামলায় উপজেলার সেরাল গ্রাম থেকে মৃত নাজিম হাওলাদারের  ছেলে মুক্তিযোদ্ধা মকবুল হাওলাদার, মকবুলের স্ত্রী হনুফা বেগম ও তাদের ছেলে গৃহবধূর যৌতুকলোভী স্বামী মাসুদ হাওলাদারকে এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শোলক গ্রামের মাসুদের স্ত্রী বরিশাল আদালতে সিআর ২৮৯/১৮ মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত উল্লিখিতদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করায় তাদের গ্রেফতার করা হয়।