আবশ্যক: সরকারি নিয়োগবিধি মোতাবেক আফজাল উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়, ডাকঘর-চৌধুরীরহাট, উপজেলা- কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট-এ শূন্য পদে একজন অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। —প্রধান শিক্ষক। সিকে-৫২
আবশ্যক: পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পারেরহাট ইউনিয়নের বৌডুবী রাবেয়া খাতুন হাফেজী মাদ্রাসায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন সহকারী হাফেজ আবশ্যক। অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোবাইল নম্বর ও জীবন বৃত্তান্ত উল্লেখপূর্বক আগামী ২০/০১/২০২১ইং তারিখের মধ্যে মুহতামিম বরাবর ডাকযোগে/ সরাসরি উল্লেখিত ঠিকানায় আবেদন করুন। মাওঃ আমিরুল ইসলাম, মুহতামিম, বৌডুবী রাবেয়া খাতুন হাফেজী মাদ্রাসা। উপজেলা: ইন্দুরকানী, জেলা: পিরোজপুর। ০১৭২৬৩৬৯৬৪৬। সিকে-৫৮
আবশ্যক: সরকারী বিধিমোতাবেক নয়ানগর নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, পোঃ নিশাতনগর, থানা-তুরাগ, জেলা-ঢাকা। এমপিও নীতিমালা-২০১৮খ্রি: অনুযায়ী বৃদ্ধিপ্রাপ্ত নবসৃষ্ট পদে ১ জন সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার (শিক্ষাগত যোগ্যতা: ফাযিল/ আরবি বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি ও গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা) এবং ১ জন আয়া (৮ম শ্রেণি পাশ) আবশ্যক। আগ্রহী প্রার্থীকে অত্র মাদরাসার নামে সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার পদের জন্য ১০০০/- এবং আয়া পদের জন্য ৫০০/- টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করুন। সিকে-৫৭
আবশ্যক: উপজেলা সদরের সন্নিকটে অবস্থিত শতবর্ষের প্রাচীন ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়, ডাকঘর-ঝাউটিয়া, উপজেলা- লৌহজং, জেলা-মুন্সীগঞ্জের জন্য সরকারি বিধিমোতাবেক ভোকেশনাল শাখায় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ট্রেডের জন্য শূন্যপদে একজন কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং ড্রেস মেকিং ট্রেডের জন্য শূন্যপদে একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হইবে। বিদ্যালয়ের সাধারণ শাখায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্য শূন্য পদে একজন কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ করা হইবে। বিদ্যালয়ের অর্থায়নে একজন নৈশপ্রহরী নিয়োগ করা হইবে। আগ্রহী প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে দুই কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হইল। যোগ্য প্রার্থীদেরকে টিএ/ডিএ দেওয়া হইবে। প্রধান শিক্ষকের মোবাইল নং ০১৬৮১৭৫৯৭৮২। — সভাপতি, মোঃ আনোয়ার হোসেন, মোবাইল নং ০১৭১১৩৮৯৩৯১। সিকে-৫৪
