আহমেদ শামছুছ সালেহীন
রাজবাড়ী সদর উপজেলার সাবেক উপজেলা ম্যাজিস্ট্রেট ও বিসিএস (প্রশাসন) অবসরপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ শামছুছ সালেহীন (৭৪) গত ৭ জানুয়ারি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে (বর্তমানে কর্মরত) রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন। মরহুমের ছোট ভাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মনিরুস সালেহীন মাগফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। মরহুমের আরেক ভাই আহমেদ ফাইজুস সালেহীন ইত্তেফাকের সহযোগী সম্পাদক ছিলেন।
নূরজাহান বেগম
শাহজাদপুর, গুলশান, ঢাকা নিবাসী হাজী রশিদ মাদবরের স্ত্রী নূরজাহান বেগম (৯০) ১১ জানুয়ারি নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
