স্পোর্টস ডেস্ক
একবার নয়, দুইবার! করোনার কারণে ফের স্থগিত হলো সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে। চার ম্যাচের সিরিজটি শেষ পর্যন্ত পূর্ণাঙ্গভাবে মাঠে গড়াবে কি না তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
মূলত ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল ১০ জানুয়ারি। কিন্তু আমিরাতের একজন খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ হওয়ায় সূচি পিছিয়ে নিয়ে যাওয়া হয় গতকাল। কিন্তু গতকালও ম্যাচ মাঠে গড়ানো গেল না। তার আগেই আরো একজন খেলোয়াড়ের রিপোর্ট পজিটিভ আসে।
