বেগম রোকেয়া ও তাজহাট জয়ী

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২১:৩৫

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর মেয়র কাপ টি-টোয়ান্টি ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় দিনে গতকাল প্রথম খেলায় কেডি ক্যানাল ফাইটার্সকে ৬ ইউকেটে তাজহাট ওয়ারিয়র্সকে হারায়। যুব বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় শামীম পাটোয়ারী ম্যাচ সেরা হন। বেগম রোকেয়া পাইওনিয়র ২ উইকেটে চিকলি চ্যালেঞ্জার্সকে হারায়। বিজয়ী দলের অধিনায়ক সালাউদ্দিন পাপ্পু ম্যাচসেরা হন। পুরস্কার তুলে দেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফার স্ত্রী জেলি রহমান।