সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার প্রত্যাশাকে দাবিয়ে রাখেন হনুমা বিহারি ও রবিচন্দ্রন অশ্বিন। দুজনকে আউট করতে বোলিংয়ে চেষ্টার কমতি রাখেনি অজিরা। কিন্তু কিছুতেই যখন কাজ হছে না তখন স্লেজিংয়ের আশ্রয় নেন অধিনায়ক টিম পেইন। অশ্বিনকে উত্তপ্ত করতে যা নয়, তা বলেন তিনি। তবে ম্যাচ ড্র হওয়ার পর দিন সংবাদ সম্মেলনে নিজের কর্মকাণ্ডের ব্যাপারে ক্ষমা চান অজি অধিনায়ক। পেইন বলেন, ‘সব খেলারই অংশ ছিল। আমার ব্যবহার আর ভালো হতে পারত। আমার নেতৃত্ব ভালো ছিল না। খেলার চাপ নিজের ওপর নিয়েছি। যার প্রভাবে পারফরম্যান্স ও মেজাজ ভালো ছিল না। আমিও মানুষ , নিজের ভুলের জন্য ক্ষমা চাচ্ছি।’
