সাধারণ যানবাহনে যা ব্যবহার্য নয়

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২১:৩৯

শ্রীপুরসহ বিভিন্ন জায়গায় রাতে গাড়ি চালানোর সময় হঠাত্ই চোখে পড়ছে পুলিশের ব্যবহূত লেজার লাইটগুলো। পুলিশের হাতে যে ধরনের লেজার লাইট সে ধরনের লাইটে বাজার সয়লাব! যানবাহনকে উদ্দেশ্য করে পুলিশ যে লেজার লাইটগুলো ব্যবহার করে সে ধরনের লেজার লাইট পৌঁছে গেছে কিশোর গ্যাঙের হাতেও! নির্জন রাস্তায় এই লেজার লাইট দিয়ে হঠাত্ গাড়ি থামাতে বললে পুলিশ মনে করে থামাতে পারেন যে কেউ। এভাবে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটা অসম্ভব নয়। পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, সেগুলো যাতে অন্য কেউ ব্যবহার করতে না পারে সে ব্যাপারে গুরুত্ব দেওয়ার অনুরোধ করছি। বাজারে এগুলো বিক্রি বন্ধ করতে হবে। সঙ্গে সঙ্গে সাধারণ যানবাহনেও ব্যবহার হচ্ছে পুলিশ বা অ্যাম্বলেন্সের হর্ন—এটাও বন্ধ হওয়া উচিত। আশা করি, এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশু ব্যবস্থা নেবে।

সাঈদ চৌধুরী

শ্রীপুর, গাজীপুর