রেললাইনে বাজার!

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২১:৪২

দুর্ঘটনার শঙ্কা

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট পৌরবাজার রেলক্রসিংয়ের আশপাশের এলাকায় ও রেললাইনের ওপর অবৈধভাবে বসছে বিভিন্ন ধরনের ব্যবসার পসরা। এতে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। ইতিপূর্বে দুর্ঘটনার কবলে পড়ে পুলিশ সদস্যসহ বেশ কয়েক জন আহত ও নিহত হয়েছেন।  এদিকে দোকান বসিয়ে তার ওপর ছাতা টানানোর কারণে অনেক সময় রেলের চালক ও গেটম্যানরা সামনের অবস্থা সঠিকভাবে দেখতে না পারায় দুর্ঘটনার আশঙ্কা আরো বেড়ে যায়। নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ লাইনের ওপর বসা এসব দোকানদারদের উচ্ছেদ করে চলে যাওয়ার পর তারা আবারও বসে যায়।