কামারখন্দে ফেন্সি ডেইরি পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২১:৪৬

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

কামারখন্দ উপজেলার চৌবাড়ী এলাকায় অবস্থিত ফেন্সি ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিডিটেড পরিদর্শন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি। বাংলাদেশ-ভারত ডেইরি অ্যান্ড ফুড প্রসেসিং ইনস্টিটিউটের আওতায় (বিআইডিএফপিআই) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের উদ্যোগে ফেন্সি ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালনায় প্রতিষ্ঠানটি গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে পরিদর্শনে যান তিনি। এ সময় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুর রহমান, ফেন্সি ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিডিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইমুল আলম হূদয় প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাইমুল আলম হূদয় জানান, দ্রুত দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উত্পাদন ও বাজারজাত করা হবে।