নকল সার ও বীজ রাখার দায়ে ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২১:৪৬

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা

পলাশবাড়ীতে নকল সার ও বীজ রাখার দায়ে সোমবার সন্ধ্যায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান উপজেলার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ডে আনোয়ার ট্রেডার্স নামের ব্যবসাপ্রতিষ্ঠানের গুদাম ঘরে অভিযান চালান। এ সময় মজুত বিভিন্ন মোড়কে নকল সার, বীজ ও কীটনাশক ব্যবসায়ী রুবেলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ লাখ টাকা জরিমানা এবং জব্দ মালামাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, আনোয়ার ট্রেডার্স ব্যবসাপ্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত এ ব্যবসা করে আসছিল।