কলারোয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২১:৪৬

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা

কলারোয়ায় আমজাদ আলী গাজী নামের এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমজাদ আলী গাজী দেয়াড়া মাঠপাড়া এলাকার মৃত ওমর আলী গাজীর ছেলে। এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।

নিহতের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সকালে বিরোধপূর্ণ জমিতে আমজাদ আলী কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজনের পিটুনিতে মাটিতে লুটিয়ে পড়ে মারা যান তিনি। 

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।