হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
হাতিয়ার দুইটি ইটভাটাকে মঙ্গলবার বিকালে জরিমানা ও সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সরকারি নীতিমালা লঙ্গন করে কৃষি জমি ও নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের মেসার্স মোজহার উদ্দিন ব্রিক্স ও মেসার্স সাফদার ব্রিক্স দুটিকে সিলগালা করে বন্ধ ঘোষণা করেন এবং মেসার্স মোজহার উদ্দিন ব্রিকেসর ম্যানেজার আবু তাহেরকে ১ লাখ ও মেসার্স সাফদার ব্রিকেসর মালিক আমজাদ সাফদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. সিরাজুল ইসলাম ও সহকারী পরিচালক তানজিম তারেক উপস্থিত ছিলেন।
