রামুতে রাইস মিলসহ ১১ দোকান পুড়ে ছাই

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২১:৪৭

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বাজারে সোমবার গভীর রাতে অগ্নিকাণ্ডে বড় রাইস মিলসহ ১১টি দোকান পুড়ে গেছে। বাজারের আবু তাহের কোম্পানির রাইস মিলের বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষতির পরিমাণ নিরূপণ করার চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।