সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে আরো এক জনের মৃত্যু

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২১:৪৭

সাতক্ষীরা প্রতিনিধি

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ঐ ব্যক্তির নাম শশাঙ্ক ভট্টাচার্জ (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের মৃত সিদ্ধিশ্বর ভট্টাচার্জের ছেলে।

সামেক হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ১১ জানুয়ারি ঐ ব্যক্তি মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। তিনিসহ জেলায় করোনার উপসর্গ নিয়ে ১২ জানুয়ারি পর্যন্ত মারা গেছেন কমপক্ষে ১২৯ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩২ জন।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. কুদরত ই খুদা বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ঐ ব্যক্তির লাশ সত্কারের অনুমতি দেওয়া হয়েছে।