পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছায় বাসে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার বিকালে ওসির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে লিখিত বক্তব্য দেন ওসি এজাজ শফী। তিনি বলেন, ১৪ ডিসেম্বার রাতে উপজেলার গদাইপুর কার্তিকের মোড়ে কিং ফিশার পরিবহন থামিয়ে যাত্রীদের জিম্মি করে ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৭ লাখ টাকার মালামাল লাট করে। এ ব্যাপারে পরিবহনের সুপারভাইজার পাইকগাছা থানায় মামলা করেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশ সোমবার মাদারীপুর সদর থানার একটি ইটভাটা থেকে তিন ডাকাতকে আটক করে। তাদের দেওয়া তথ্যানুযায়ী আরো তিন ডাকাত সদস্যকে আটক করা হয়।
আটককৃত ডাকাতদের বিরুদ্ধে পাইকগাছাসহ বিভিন্ন থানায় বিস্ফোরক, অস্ত্র, চুরি ও দস্যুতার মামলা রয়েছে।
