ধামরাইয়ে হুমকির মুখে সেতু

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২১:৪৯

ধামরাই (ঢাকা) : বিশ্বব্যাংক এবং এলজিইডির অর্থায়নে ঢাকার ধামরাইয়ের রাজাপুরে বংশী নদীর ওপর নির্মিত সেতুটির সংযোগ সড়ক সিডিউল অনুসারে অন্যত্র থেকে মাটি এনে নির্মাণের কথা থাকলেও ঠিকাদার তা না করে সেতুর নিচ থেকেই অবৈধভাবে এস্কাভেটর দিয়ে বালু-মাটি তুলে সংযোগ সড়ক নির্মাণ করছে—এমন অভিযোগ উঠেছে। এতে সেতুটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর। এ ব্যাপারে ঠিকাদারের ম্যানেজার আজিজ বলেন, সেতু এবং খামারের ক্ষতি একটু হতে পারে, তবে স্লোপ করে দিলে ঠিক হয়ে যাবে। ধামরাই উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আজিজুল হকের বক্তব্য পাওয়া যায়নি         —ইত্তেফাক