হরিরামপুরে খেজুরের ভেজাল গুড় তৈরির দায়ে জরিমানা

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২১:৫০

মানিকগঞ্জ প্রতিনিধি ও সিংগাইর সংবাদদাতা

মানিকগঞ্জের হরিরামপুরে খেজুরের ভেজাল হাজারী গুড় তৈরি করার দায়ে চার মৌসুমি ব্যবসায়ীকে ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা ও পাঁচ হাড়ি ভেজাল খেজুরের রস ধ্বংস করে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বাল্লা ইউনিয়নে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। বাল্লা ইউনিয়নের বিভিন্ন স্থানে কিছু অসাধু মৌসুমি ব্যবসায়ী (গাছী) নামমাত্র খেজুরের রসের সঙ্গে দুই থেকে চার কেজি চিনি, চুন ও খড়ের পানি মিশিয়ে খেজুরের লাল গুড় তৈরি করে আসছিল। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার ঝিটকা সরদার পাড়া গ্রামের লাল খাঁকে ১০ হাজার, হাবিবুর রহমানকে ৫ হাজার, আকেজদ্দিনকে ৫ হাজার ও বাল্লা গ্রামের রেহেনা বেগমকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।