রাজধানীতে চাকরি যাওয়ায় যুবকের আত্মহত্যাচেষ্টা

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ০০:৩৫

শেয়ারবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত এক যুবক চাকরি চলে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ঐ যুবককে উদ্ধার করে পুলিশ। গত রবিবার মধ্যরাতে সবুজবাগ থানাধীন মধ্য বাসাবোর ১৮০ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ওসি (তদন্ত) হাসনাত আবদুল্লাহ। তিনি সাংবাদিকদের বলেন, ঐ যুবকের নাম সাকিব বিন ফখরুদ্দীন। তার বাবার নাম সাদি মো. ফখরুদ্দীন। মধ্য বাসাবোর ঐ বাসায় তারা থাকেন।