চট্টগ্রামের তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ০০:৩৯

নগরীর মুরাদপুরে কামরুন নাহার (৩০) নামের এক তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, গলায় ফাঁস লাগানো অবস্থায় কামরুন নাহারকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ জানায়, মুরাদপুর গাউছিয়া বাড়ি এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন কামরুন নাহার। তার বাড়ি পটিয়া উপজেলার পশ্চিম ঠেংড়াপাড়া গ্রামে। তার পরিচয়পত্রে হাটহাজারীর ৮ নম্বর ইউনিয়নের উত্তর মেখল, ইছাপুর এলাকার লায়লা সেন্টারের এনআরবি গ্লোবাল ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার কথাটি উল্লেখ আছে।