আল কায়েদার নতুন বাড়ি এখন ইরানে : পম্পেও

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ০০:৪২

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, আল কায়েদা এখন নতুন করে ইরানে ঘাঁটি গেড়েছে। দেশটি আল কায়েদার নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। ফলে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার চেষ্টা সীমিত হয়ে গেছে। তবে এর স্বপক্ষে কোনো প্রমান দেননি পররাষ্ট্রমন্ত্রী পম্পেও। বিদায়ের মাত্র আটদিন আগে এমন মন্তব্য করলেন মাইক পম্পেও। গতকাল ওয়াশিংটনে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের এই কথা বলেন পম্পেও। যদিও তার মন্তব্য নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এবং কংগ্রেসের মধ্যে সংশয় রয়েছে। -রয়টার্স