কুয়েতে সরকার গঠনের এক মাসের মধ্যেই মন্ত্রিসভার পদত্যাগ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ০০:৪২

কুয়েতে মন্ত্রিসভা গঠনের এক মাসের মধ্যেই মন্ত্রিসভা পদত্যাগ করেছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ সাবাহ-আল-খালিদের কাছে এই পদত্যাগপত্র দেওয়া হয়। গত ১৪ ডিসেম্বর মন্ত্রিসভা গঠন করা হয়। সম্প্রতি পার্লামেন্টে মন্ত্রিসভার গঠনসহ কিছু বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার দাবি আসে মন্ত্রিপরিষদ থেকে। কিন্তু সেই দাবিতে সাড়া পাওয়া যায়নি। তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে নতুন মন্ত্রিসভার এই পদত্যাগে নতুন আমির রাজনৈতিক সংকটে পড়বেন বলে ধারণা করা হচ্ছে। শেখ সাবাহকে অবশ্যই আমির শেখ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহর কাছে পদত্যাগপত্র উপস্থাপন করতে হবে বলে কুয়েতের তিনটি প্রভাবশালী মিডিয়া জানিয়েছে। -আলজাজিরা