ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর বাংলামোটরে আলম রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় কেউ হতাহত না হলেও রেস্তোরাঁর মালপত্র পুড়ে ছাই হয়েছে। গতকাল রবিবার বিকালে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, গতকাল বিকাল ৩টা ৫৫ মিনিটে রেস্তোরাঁটির রান্না ঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকাল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরআগেই রান্নাঘরের মালপত্র পুড়ে যায়।
