অস্ট্রেলিয়া ওয়ানডে দলের অধিনায়ক তিনি। অথচ সেই অ্যারন ফিঞ্চ নেই টেস্ট দলে। কারণটা পরিষ্কার, ভারতের বিপক্ষে সিরিজের বাজে পারফরমেন্স। এর জন্য ফিঞ্চ অবশ্য নিজেকেই দায়ী করছেন। আর বিশ্বকাপের আগে নিজের ব্যাটিংয়ে উন্নতি করতে কিছু দিন কাজ করতে চান তিনি। যে করেই হোক, ওয়ানডে দলে জায়গা ফিরে পেতে মরিয়া তিনি। নিজ মাঠে ভারতের বিপক্ষে চার টেস্ট সিরিজের প্রথম তিন ম্যাচে ১৬ দশমিক ১৬ গড়ে মাত্র ৯৭ রান করার চতুর্থ টেস্টের দল থেকে বাদ পড়া ফিঞ্চ ওয়ানডে সিরিজেও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন। টেস্ট দল থেকে বাদ পড়া সম্পর্কে মেলবোর্নের দ্য এজ পত্রিকাকে ফিঞ্চ বলেন, ‘দল থেকে বাদ পড়ার জন্য কাউকে দায়ী করা যাবে না। আমি মনে করি আমার অনেক সুযোগ ছিল কিন্তু আমি সেটা কাজে লাগাতে পারিনি। এ জন্য আমি কেবলমাত্র নিজেকেই দায়ী করতে পারি। দল নির্বাচন কিংবা এ ধরনের সব বিষয় একদম পরিষ্কার।’
