আজ থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হচ্ছে নতুন তুর্কি ধারাবাহিক ‘এলিফ’। এক দুঃখী বালিকার অশ্রুঝরা গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিকটি। নানা চড়াই-উত্রাই পেরিয়ে নিজ বাড়িতেই যাকে আশ্রিতার পরিচয় নিয়ে বাঁচতে হয়। একদিকে আশ্রিতা হয়ে এলিফের বেঁচে থাকার লড়াই, অন্যদিকে নিষ্ঠুর সত্ বাবা বেইসেলের সংসারে মা মেলেকের জীবন সংগ্রামই এই ধারাবাহিকের মূল উপজীব্য। গল্পে দেখা যাবে, মেয়েটি তার মায়ের গর্ভে আসতেই যেন দুর্ভাগ্য নিয়ে এসেছে। পারিবারিক আভিজাত্যের অহমিকা এবং পূর্ব শত্রুতার জেরেই এলিফের দাদি তার বাবা-মায়ের বিয়ে মেনে নেয় না। শাশুড়ির হুমকির মুখে অন্তঃস্বত্তা মেলেক স্বামী কেনানকে কিছু না বলেই বাড়ি ছাড়তে বাধ্য হয়।
নতুন এই ধারাবাহিকটি প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে।
