আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ই-কমার্স সাইট বি৭১বিডি ডট কম (https://b71bd.com)। নতুন বছরের প্রথম দিন থেকে (১ জানুয়ারি) কোনও ধরনের ডেলিভারি চার্জ ছাড়াই পণ্য পৌঁছে দেবে ই-কমার্স সাইট বি৭১বিডি ডটকম। এছাড়া প্রতিটি পণ্যের সঙ্গে থাকবে উপহার। এই ই-কমার্স প্ল্যাটফর্মটি থেকে প্রয়োজনীয় যে কোনও পণ্য কিনতে পারবেন গ্রাহকরা। জানুয়ারি মাসজুডে এই অফার চলবে।
ট্রায়াল চলার অল্প কিছুদিনের মধ্যে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বি৭১বিডি ডটকম। এই সাইটে ফ্যাশন থেকে শুরু করে ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স, ডেইলি নিডস (নিত্য প্রয়োজনীয় পণ্য), মোবাইল একসেসরিজ, হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট (হস্তশিল্প পণ্য), মোটরবাইক ও কার ইত্যাদি সবকিছুই পাওয়া যাবে।
এ সম্পর্কে বি৭১বিডি ডটকমের চেয়ারম্যান শেখ তানভীর হোসাইন (নান্নু) বলেন, প্রযুক্তি যত এগোবে ই-কমার্সের পরিসর তত বাড়বে। আমাদের দেশের অনেকেই ই-কমার্সের দিকে একটু বাঁকা দৃষ্টিতে তাকান। তারা মনে করেন, ই-কমার্সের মাধ্যমে কেনা পণ্য ভালো হয় না এবং ডেলিভারি সংক্রান্ত অনেক জটিলতা থেকেই যায়। কিন্তু বি৭১বিডি ডট কম এই ধারণাকে আমূলে পাল্টে দেবে এবং আমরা সে লক্ষ্য নিয়েই কাজ করছি।
