বছর শেষে ৯ লাখের বেশি গ্রাহক এসেছে ব্রডব্যান্ডে। বিটিআরসির সর্বশেষ হিসাবে ২০২০ সালের ডিসেম্বর শেষে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ লাখ ২২ হাজার। তিন মাস পরপর আপডেট হওয়া এই হিসাবে এর আগে সেপ্টেম্বরে এই সংখ্যা ছিলো ৮৬ লাখ ৫৬ হাজার। জুনে ছিলো ৮৫ লাখ ৭১ হাজার । আর বছরের প্রথম তিন মাস শেষে মার্চে প্রকাশিত আপডেট হিসেবে ছিলো ৮০ লাখ ৮৪ হাজার গ্রাহক।
