নেইমার-এমবাপেদের নির্দয় প্রতিশোধ

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২২:২২

মাত্র ১০ দিন আগে দলটির কাছে হেরে ফরাসি কাপ থেকে বিদায় নিয়েছিল পিএসজি। কিন্তু নেইমার, কিলিয়ান এমবাপে ও এদিনসন কাভানির গোল বন্যায় এবার ফরাসি লিগের তলানিতে থাকা দলটিকে ৯-০ গোলে হারালো পিএসজি। এর মধ্যে এমবাপে ও কাভানি করেন হ্যাটট্রিক। অপরদিকে নেইমার দেন দুই গোল। গত শনিবারের এ খেলায় অপর গোলটি করেন ডিফেন্ডার থমাস মুনিয়ের। নিজেদের মাঠে পিএসজির এটি সবচেয়ে বড় জয়। আগের রেকর্ডটি ছিল বছরখানেক আগে দিজনের বিরুদ্ধে করা ৮-০ গোলের। তবে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বড় ব্যবধানের জয়টি হলো ১০-০ গোলের। তবে তা ছিল ১৯৯৪ সালের ঘটনা।