বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির শ্রদ্ধা

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২১:৫৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে গতকাল ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ মো. বেলায়েত হোসেন গাজী (বিল্লাল)। এ সময় সিনিয়র সহসভাপতি আবুল কাশেম মিয়া, সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শামীম, আজিজুর রহমান ভুঁইয়া, সাইফুজ্জামান সেতু, সাধারণ সম্পাদক এমদাদুল হক ভূঞা, সাংগঠনিক সম্পাদক সামসুল আজাদ শীতল, কোষাধ্যক্ষ মাসুদ আলম, উপদেষ্টা মস্তাক আহমেদ পলাশসহ দেশের বিভিন্ন জেলা থেকে সংগঠনের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।