রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২১:৫৩

বীর মুক্তিযোদ্ধা আবুল মালেক মোল্লা

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের ৩৩নং ডিক্রীরচর (কারীর হাট) গ্রামের বীর মুক্তিযোদ্ধা আ. মালেক মোল্লা (৭৫ ) গত মঙ্গলবার রাত ১০টায় তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন। তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা রেখে গেছেন। গতকাল বুধবার সকাল ১১টায় নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর তার লাশ দাফন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীলের নেতৃত্বে একদল পুলিশ তার লাশের গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার মো. মোশারফ হোসেনসহ মুক্তিযোদ্ধারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।