শোক সংবাদ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২১:৫৩

কবিরুল ইসলাম

ফেকনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিরুল ইসলাম এলাট (৫০) বুধবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল  করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। মরহুমের প্রথম নামাজে জানাজা পৌরসভার পাবলিক হল মাঠে ও দ্বিতীয় জানাজা মরহুমের গ্রামের বাড়ি বাঘমারায় অনুষ্ঠিত হয়। পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কবিরুল ইসলামের মৃত্যুতে মদন উপজেলার শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতি ও মদন প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছে।