বিট কয়েন প্রতারক চক্রের হোতা রায়হান গ্রেফতার

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২২:১০

দেশের বিট কয়েন প্রতারক চক্রের হোতা রায়হান হোসেন গ্রেফতার হয়েছে। গতকাল বুধবার সকালে গাজীপুরে অভিযান চালিয়ে এই প্রতারককে আটক করে র্যাব-১। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় ১৯টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, ১৮টি সিমকার্ড, ২৭১টি ব্যাংক অ্যাকাউন্টের কাগজ। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। তিনি জানান, গ্রেফতার রায়হান আন্তর্জাতিক প্রতারক চক্রের সদস্য। তার ব্যাংক অ্যাকাউন্ট পর্যালোচনা করে গত এক মাসে ৩৫ হাজার ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে। বিট কয়েনের মাধ্যমে প্রতারণা করে অর্জিত অর্থ দিয়ে রায়হান ১ কোটি ১০ লাখ টাকা দিয়ে ওডি গাড়ি কিনেছেন। তার মাধ্যমে প্রতারণার শিকার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ।