শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় দুই দিনব্যাপী সাংস্কৃতিক উত্সব শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি প্রধান অতিথি থেকে বুধবার বিকালে সাংস্কৃতিক উত্সবের উদ্বোধন করেন। কাপাসিয়া শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। গাজীপুর জেলা ও কাপাসিয়া উপজেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে এ উত্সবের আয়োজন করে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা প্রমুখ।
