সেভিয়াকে হারিয়ে তিনে রিয়াল

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২২:২৩

 স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লুকা মদ্রিচ এবং ক্যাসেমিরোর গোলে সেভিয়াকে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে। দলের এমন জয়ের পর কোচ সান্তিয়াগো সোলারি জানালেন এখনো শিরোপার আশা ছাড়েনি তার দল।

ম্যাচের আগে সেভিয়ার সঙ্গে সমান ৩৩ পয়েন্ট নিয়ে থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে চতুর্থ অবস্থানে ছিল রিয়াল মাদ্রিদ। তালিকায় উত্তরণ ঘটাতে তাই এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না সোলারির শিষ্যদের।

সেভিয়ার মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ৭৮তম মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। ক্যাসেমিরোর গোলটির পর আরও মরিয়া হয়ে ওঠা রিয়াল গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে। লুকা মদ্রিচের লক্ষ্যভেদে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ সোলারি জানালেন এখনো শিরোপার প্রত্যাশা ছাড়েনি তার দল। আর্জেন্টাইন কোচের ভাষায়, ‘সবসময়ের মতো এবারো আমরা তিনটি প্রতিযোগিতার জন্যই শেষ পর্যন্ত লড়ে যাব। রিয়াল মাদ্রিদের জন্য কোনো কিছুই অসম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘আমি সবসময়ই ফুটবল এবং প্রতিযোগিতা পছন্দ করি, এটা আমাদের আবেগ এবং নিজেদের বাজে সময়েও আমরা এটাকে ভালোবাসি। প্রতিযোগিতায় লড়ে যাওয়ার ব্যাপারে আমরা বেশ আগ্রহী এবং অবশ্যই, জয় পাওয়াটা সবসময়েই ভালো ব্যাপার, এ কথাটা কেউই এড়িয়ে যেতে পারবেন না।’

দলের অধিনায়ক সার্জিও রামোস বলেন, ‘প্রথম মিনিট থেকেই তাদের চেপে ধরার ফল পেয়েছি আমরা। দলের জন্য এটা বেশ জরুরি।