ঈশ্বরগঞ্জে সনাতন পদ্ধতির বীজতলার পরিবর্তে এখন আদর্শ বীজতলা তৈরিতে ঝুঁকছেন কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ২০ হাজার ১৫৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষক আবদুল হাই বলেন, আদর্শ পদ্ধতিতে বীজতলা তৈরি করলে পোকা-মাকড়ের আক্রমণ ও শীতকালীন বালাই মোকাবিলা করতে হয় না। উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার বলেন, আদর্শ বীজতলায় উত্পাদিত ধানের চারা যে কোনো বৈরী আবহাওয়া মোকাবিলা করতে সক্ষম। এ বীজতলার চারা সুস্থ্য ও সবল হয়। ফলে কোল্ড ইনজুরি ও পোকার আক্রমণের ঝুঁকিও কম।
