বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২২:১৬

উখিয়ায় বুধবার ভোরে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম ইসহাক আহম্মদ (৮০)। স্থানীয়রা জানান, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নুরার ডেইলের ঘোনারমোড় এলাকার মৃত ফজল করিমের ছেলে ইসহাক আহম্মদ ঐদিন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের যাওয়ার পথে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। জালিয়াপালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঐ এলাকাটি হাতির অভয়ারণ্য হিসেবে পরিচিত।