বাগাতিপাড়ার ওয়ারেন্টভুক্ত দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রকিবুজ্জামান সুজনকে বুধবার দুপুরে রাজবাড়ী থেকে গ্রেফতার করেছে পুলিশ। মডেল থানা সূত্রে জানা যায়, জিআর মামলার আসামি পৌরসভার বিহারকোল মহল্লার জামাল উদ্দিন মোল্লার ছেলে রকিবুজ্জামান সুজনকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গত বছর রায় ঘোষণার পর থেকেই আসামি রকিবুজ্জামান পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া মডেল থানার এসআই স্বাধীন মিয়ার নেতৃত্বে পুলিশ রাজবাড়ী পৌর ভবনের সামনে থেকে সুজনকে গ্রেফতার করে। বাগাতিপাড়া মডেল থানার ওসি নাজমুল হক ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আয়েজ উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
