লালপুরে দুই লাশ উদ্ধার

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২২:১৭

লালপুরে বুধবার দুপুরে পৃথক দুটি স্থান থেকে এক যুবক ও এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কদিমচিলান ইউপির চষুডাঙ্গা গ্রামের গমখেত থেকে  সুলতান হোসেন ইমনের (৩২) এবং এবি ইউনিয়নের পাটিকাবাড়ী এলাকার রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করা হয়।

লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, খবর পেয়ে পৃথক দুটি ইউনিয়ন থেকে নারী ও পুরুষের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখনো লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।