রাজশাহীর পুঠিয়ায় মঙ্গলবার সন্ধ্যায় এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মুদাচ্ছিম হোসেন (১০)। সে উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের মুনির হোসেনের ছেলে। পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম বলেন, খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঐ শিশুটি ঘরের মধ্যে খেলতে গিয়ে নিজেই দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এটা আত্মহত্যা নাকি, পরিকল্পিত হত্যা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
