ইভেন্স গ্রুপের চেয়ারম্যান আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ আগামী দুই বছরের জন্য ফের বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন। তার সঙ্গে সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী এবং ইকোক্যাম বাংলাদেশ লিমিটেডের পরিচালক শহিদুল ইসলাম নিরু। অন্য পরিচালকরা হলেন—জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন রাজা, মোহাম্মদ ঈসমাইল হোসেন, ইঞ্জিনিয়ার মোহাব্বত উল্লাহ, মোহাম্মদ ইউনুছ, এম এ রাজ্জাক খান, এস এম শাহ আলম মুকুল, রেহানা রহমান, মিজানুর রহমান, আবুল কালাম ভূঁইয়া, যশোদা জীবন দেবনাথ, শাহিদ আলম, কে এম রিফাতউজ্জামান, রুসলান নাসির, মো. খায়ের মিয়া, রঞ্জন চৌধুরী, জিয়া হায়দার মিঠু, শাহ আলম লিটু, চৈতন্য কুমার দে চয়ন, নাজমুল আনোয়ার ও মোহাম্মদ ইসহাকুল হোসেন সুইট।—প্রেস বিজ্ঞপ্তি
